Showing posts with label সবজি. Show all posts
Showing posts with label সবজি. Show all posts

Saturday, May 27, 2017

অনেকে হোটেলের মিক্সড সবজিটা খুব পছন্দ করে, ভাবে সকালের নাস্তায় বাসাই পরোটা তৈরি করলেও সবজিটা হোটেল থেকে নিয়ে আসতেই হবে। অত সুন্দর করে বাসাই রান্না করতে পারব না। কিন্তু সেই ধারনাটা একদম ঠিক নয়, আপনি ইচ্ছা করলে বাসাই তৈরি করতে পারবেন হোটেলের সুস্বাদু মিক্সড সবজি। চলুন তাহলে জেনে নেই হোটেলের মিক্সড সবজিটির রেসিপি।

Bangladeshi Vegetable Recipe
 Vegetable Recipe
যে উপকরন লাগবে

সবজি– ৬-৭ রকমের (আমি নিয়েছিঃ পেঁপে, মিস্টিকুমড়া, মটর,শিম, আলু, ফুলকপি, বেগুণ, কাঁচা টমাটো, গাজর– সব সবজি কিউব বা ছোট করে কাটা আর সমপরিমাণ করে নিতে হবে। এখানে ১ কাপ করে নেয়া),
ছোলার ডাল– ১/২ কাপ,
পেঁয়াজ কুচি– ২-৩টি বড়,
কাঁচামরিচ ফালি– ৮-১০টি,
হলুদ+ধনে গুঁড়া– ১ চা চামচ,
মরিচের গুড়া+জিরা গুঁড়া– ১/২ চা চামচ,
ধনেপাতা কুচি– ১ মুঠো,
লবণ— স্বাদমতো,
তেল– রান্নার জন্যে ২ টেবিল চামচ।

ফোঁড়নের জন্যে লাগবে

থ্যাতো করা রসুন– ৬-৭কোয়া,
শুকনামরিচ– ৩-৪টি,
অল্প একটু গরম মসলা,
তেজপাতা–২-৩টি,
আস্ত জিরা– দেড় চাচামচ এবং
তেল-পরিমাণমত।

যেভাবে তৈরি করতে হবে

মিক্সড সবজি রান্না করতে হলে প্রথমে ছোলার ডাল ৩০মিনিট আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। ডাল ফুলে উঠলে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে।

এবার হাঁড়িতে সব সবজি ও ডাল নিয়ে তাতে অর্ধেক পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদ-মরিচ-ধনিয়া-জিরা গুঁড়া, দুই টেবিল চামচ তেল ও লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে, যেন সবজির গায়ে মসলা বেশ ভালোভাবে লেগে যায়। সবজি মাখানো হলে হাত ধোয়া পানি দিয়ে দিতে হবে। বেশী পানি দেওয়ার দরকার নেয়। সবজি ও পানি সমান-সমান থাকলেই হবে।

এইবার হাঁড়িটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ বাড়িয়ে রান্না করতে হবে। এবার পানি ফুটে উঠলে আঁচ মাঝারি করে রান্না করতে হবে। মাঝে মাঝে আলতো করে কাঠের খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে। পেঁপে আর আলু যখন সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকনা খুলে দিতে হবে। যদি দেখেন, সবজিতে পানি বেশী রয়ে গেছে তখন চুলার আঁচ বাড়িয়ে পানি টানিয়ে নিতে হবে।

পানি টেনে আসলে ধনেপাতা মিশিয়ে হাঁড়িটি চুলা থেকে নামিয়ে ঢেকে রাখতে হবে অথবা এক চুলায় সবজির হাঁড়ি রেখে অন্য চুলায় ফোঁড়নের জন্যে প্যান বসাতে হবে। প্যানে তেল গরম করে বাকি অর্ধেক পেঁয়াজ ও রসুন দিয়ে ভেজে নিতে হবে। । পেঁয়াজ-রসুন হালকা বাদামি হলে তার মধ্যে আস্ত জিরা, শুকনো মরিচ আস্ত ৩-৪টি, অল্প গরম মসলার গুড়া ও তেজপাতা দিয়ে একসাথে একটু নেড়ে, এই মিশ্রণটি সবজির ওপর ঢেলে সাথে সাথে ঢাকনা দিয়ে দিতে হবে। হয়ে গেলো হোটেলের স্বাদে সবজি রেসিপিটি।

** সকালের নাস্তায় রুটি-পরোটার সাথে পরিবেশন করুন দারুন মজার বাংলাদেশী হোটেল-স্টাইল মিক্সড সবজি। ভাতের সাথেও পরিবেশন করতে পারেন।

আপনাদের রেসিপিটি বোঝার সুবিধার্থে ভিডিও টি দেখুন। নিত্য-নতুন রান্নার আপডেট পেতে  অবশ্যই আমাদের YouTube channel Subscribe করতে ভুলবেন না।

 Shatabdi's Cooking

Recipe by : Shatabdi J.



আরও অনেক নিত্য-নতুন রান্নার রেসিপি আছে চাইলে দেখতে পারেন।
আমাদের ফেইজবুক পেইজে  Shatabdi's Cooking Like  দিয়ে সবসময় সাথেই থাকুন।
***এমন আরও সহজ নিত্য-নতুন রান্নার রেসিপি পেতে join করুন আমাদের রান্নার গ্রুপ Tasty Bangladesh তে।
group link Tasty Bangladesh
0

Sunday, May 14, 2017

Fish Curry Bangladeshi Recipe
শিং মাছের ঝোল 


উপকরন ও পরিমানঃ
– শিং ৮-১০ টি 
_ফুলকপি এবং আলু ১০ টি 
– পেঁয়াজ কুচি ১/২ কাপ 
– আদা বাটাঃ হাফ চামচ
– রসুন বাটাঃ এক চা চামচ
– মরিচ গুড়াঃ হাফ চামচ
– হলুদ গুড়াঃ হাফ চা চামচের কম
– লবনঃ পরিমান মত, দুই ধাপে
– তেলঃ ৪/৫ টেবিল চামচ (তেল কম দিয়ে রান্নাই ভাল)
– কাঁচা মরিচঃ দুইটা/চারটা (মরিচ পছন্দ করলে না চিঁরে আরো কয়েকটা দিতে পারেন)
– পানিঃ পরিমান মত 
_তেল  পরিমান মত 
-ধোনে পাতা ইচ্ছা 
ফুলকপি দিয়ে শিং মাছের ঝোল
শিং মাছের ঝোল

প্রনালীঃ 
প্রথমে মাছ গুলো পরিষ্কার করে সামান্য হলুদ, লবন দিয়ে ভেজে নিতে হবে। 
মাছে দেওয়ার জন্য তরকারি মানে ফুলকপি ও আলু গুলোও ভেজে তুলে রাখতে হবে। 
এবার কড়াইয়ে তেল দিয়ে তাতে  পেঁয়াজ কুচি ছেড়ে দিতে হবে। পেঁয়াজ গুলো ভাজা হলে প্রথমে বাটা মসল্লা এবং পরে গুঁড়া মসল্লা দিয়ে সামান্য পানি দিয়ে মসল্লাটা ভালো করে কষিয়ে নিতে হবে। 
মসল্লা কষানো হলে এর ভিতর ফুলকপি এবং আলু গুলো দিয়ে আরও ২-৩ মিনিট কষিয়ে নিতে হবে। 
সবজি গুলো কষানো হলে পরিমান মত পানি দিয়ে বলক না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। 
এবার ঝোলের মধ্যেই মাছ গুলো ছেড়ে দিয়ে আরও ১০ মিনিট রান্না করতে হবে। 
উপর দিয়ে কাঁচামরিচ ও ধোনেপাতা ছিটিয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন ।  

আপনাদের রেসিপিটি বোঝার সুবিধার্থে ভিডিও টি দেখুন। নিত্য-নতুন রান্নার আপডেট পেতে  অবশ্যই আমাদের YouTube channel Subscribe করতে ভুলবেন না।

 Shatabdi's Cooking

Recipe by : Shatabdi J.



আরও অনেক নিত্য-নতুন রান্নার রেসিপি আছে চাইলে দেখতে পারেন।
আমাদের ফেইজবুক পেইজে  Shatabdi's Cooking Like  দিয়ে সবসময় সাথেই থাকুন।
***এমন আরও সহজ নিত্য-নতুন রান্নার রেসিপি পেতে join করুন আমাদের রান্নার গ্রুপ Tasty Bangladesh তে।
group link Tasty Bangladesh


0

Saturday, May 13, 2017

Vegetable Pakora Recipe
 Pakora Recipe |


সময়টা যেহেতু শীতকাল তাই বাজারে আছে প্রচুর শীতকালীন সবজি। প্রতিদিন বিকেলের নাস্তা নিয়ে যাদের মাথা খারাপ হওয়ার যোগার তাদের জন্য খুব সহজ মচমচে মিক্সড সবজি সবজি পাকোড়া। বড়দের পাশাপাশি বাচ্চারা খেয়ে মজা ও পুষ্টি দুটোই পাবে।

উপকরণ
১। বেসন ১ কাপ, এবং  চালের গুড়ি ১/৪ কাপ। 

২। বেকিং পাউডার ১ চা চামচ,

৩। হলুদ ১ চা চামচ 

৪। মরিচ ১ চা চামচ ,

৫। সামান্য চিনি ,

৬। ধোনিয়া গুঁড়া, আদা ,জিরা  ১ চামচ করে ,

৭। আলু, গাঁজর ,ফুলকপি  কুচি ১ কাপ করে নিতে হবে ,

৮। সিম ,বরবটি ১ কাপ,

৯। পেঁয়াজ কুচি ১ কাপ,

১০। বাঁধাকপি ১ কাপ,

১১। মরিচ কুচি ৭-৮ টি, ধোনে পাতা কুঁচি ইচ্ছা মত। 

১২। পিয়াজের কলি  কুচি ১/২ কাপ 
১৩। লবণ পরিমানমত,

১৪। তেল ভাজার জন্য।
Bangladeshi sobji pakora
Bangladeshi sobji pakora



প্রস্তুত প্রনালিঃ

প্রথমে  একটি মিক্সিং বোলে সব সবজি এবং সব মসল্লা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার তারপর হাত দিয়ে ছোট ছোট পাকোড়া বানিয়ে ডুবো তেলে ভালভাবে লাল করে ভেজে তুলে নিতে হবে। এরপর সস দিয়ে গরম গরম পরিবেশন করুন মচমচে মিক্সড সবজি পাকোড়া।


মিক্সড সবজি পাকোড়া
মিক্সড সবজি পাকোড়া

আপনাদের রেসিপিটি বোঝার সুবিধার্থে ভিডিও টি দেখুন। নিত্য-নতুন রান্নার আপডেট পেতে  অবশ্যই আমাদের YouTube channel Subscribe করতে ভুলবেন না।





নিচে আরও অনেক নিত্য-নতুন রান্নার রেসিপি আছে চাইলে দেখতে পারেন।
আমাদের ফেইজবুক পেইজে  Shatabdi's Cooking Like  দিয়ে সবসময় সাথেই থাকুন।
***এমন আরও সহজ নিত্য-নতুন রান্নার রেসিপি পেতে join করুন আমাদের রান্নার গ্রুপ Tasty Bangladesh তে।
group link Tasty Bangladesh
0

Friday, January 20, 2017

Bangladeshi Hotel Style Vegetable Recipe
বাংলাদেশি হোটেল স্টাইলে সবজি|


উপকরণ:

পছন্দমত সবজি কিউব করে কাটা,সব সবজিই
মোটামুটি ১ বা ১/২ কাপ করে নিয়েছি। আমি যে যে সবজি দিয়েছি...
 ফুল কপি
 গাজর
মিষ্টি কুমড়া
ছিম 
শালগম 
আলু
পাঁকা , কাঁচা টমেটো
বাঁধাকপি 
(নিজের পছন্দমতো আরও সবজি দেওয়া যাবে)
১ কাপ ছোলা বুটের ডাল
তেজ পাতা ৩ টি
এলাচ ,দারুচিনি ৩ টি করে মোট ৬ টি 
পেঁয়াজ কুচি বড় ১ টি 
পিঁয়াজ বাটা ১ টেবিল চামুচ 
আদা বাটা ১ চা চামুচ
রসুন বাটা ১ চা চামুচ
জিরা বাটা ১ চা চামুচ
ধনে গুঁড়ি ১ চা চামুচ
মরিচের গুড়ি ১ চামুচ 
হলুদের গুঁড়ি ১ চা চামুচ
স্বাদ মত লবণ
রান্নার তেল প্রয়োজন মত 
কাঁচা মরিচ ৫ টি
ধনেপাতা ইচ্ছা মত 


ফোঁড়নের জন্যে লাগবেঃ

থ্যাতো করা রসুন– ৬-৭ কোয়া,
শুকনামরিচ– ৩-৪টি,
আদা কুচি ১ চামুচ
কাঁচা মরিচ এবং
তেল-পরিমাণমত।
Bangladeshi Hotel Style Vegetable
বাংলাদেশি হোটেল স্টাইলে সবজি|

যেভাবে তৈরি করতে হবেঃ

-মিক্সড সবজি রান্না করতে হলে প্রথমে ছোলার ডাল ৩০মিনিট আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। ডাল ফুলে উঠলে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে।
-কড়াই এ তেল দিয়ে গরম হলে প্রথমে ফোরন গুলো দিয়ে দিন ।
-তারপর পিয়াজ কুঁচি দিয়ে লাল হলে সব বাটা মশল্লা এবং গুঁড়া মশলা দিয়ে ভালো করে কষিয়ে সব সবজি এবং ডাল দিয়ে নেড়ে ৫ মিনিট হয় আঁচে কষাতে হবে।
-এবার কষানো হলে তাতে পর্যাপ্ত পরিমানে পানি দিয়ে সবজি সিদ্ধ করতে হবে।
-প্রায় ২০ মিনিট পর সবজি সিদ্ধ হয়ে এবং পানি মাখা মাখা হয়ে এলে ।
-অন্য একটি ফ্রাই প্যানে ৩ টেবিল চামচ তেলে বাগাড়ের উপকরণ গুলি দিয়ে হালকা লাল করে ভেজে সবজির মধ্যে ঢেলে দিতে হবে।
-সবশেষে ধনেপাতা এবং কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে চুলা বন্ধ করে আরও ১০ মিনিট দমে রাখতে হবে।
এবার পরিবেশনের করুন।
*** সকালের নাস্তায় রুটি-পরোটার সাথে পরিবেশন করুন দারুন মজার বাংলাদেশী হোটেল-স্টাইল মিক্সড সবজি। ভাতের সাথেও পরিবেশন করতে পারেন।
Recipe by : ShatabdiJ.

আপনাদের রেসিপিটি বোঝার সুবিধার্থে ভিডিও টি দেখুন। নিত্য-নতুন রান্নার আপডেট পেতে  অবশ্যই আমাদের YouTube channel Subscribe করতে ভুলবেন না।



আরও অনেক নিত্য-নতুন রান্নার রেসিপি আছে চাইলে দেখতে পারেন।
আমাদের ফেইজবুক পেইজে  Shatabdi's Cooking Like  দিয়ে সবসময় সাথেই থাকুন।
***এমন আরও সহজ নিত্য-নতুন রান্নার রেসিপি পেতে join করুন আমাদের রান্নার গ্রুপ Tasty Bangladesh তে।
group link Tasty Bangladesh
0

Saturday, October 8, 2016

রেসিপিঃ ঝিঙে দিয়ে সর্ষে ইলিশ 


Bangladeshi Shorshe ilish recipe.
Shorshe ilish recipe.


সর্ষে ইলিশ নাম শুনলে জিভে পানি আসেনা এরকম বাঙ্গালী মনে হয় পাওয়া কঠিন হবে। সবাই বলে ইলিশের এটাই সেরা রান্না। সরিষা দিয়ে সর্ষে ইলিশ রান্নায় আসলে ইলিশ যত বড় হবে সর্ষে ইলিশ তত স্বাদ হবে।তবে আমি আজকে একটু ভিন্ন ধর্মী সর্ষে ইলিশ নিয়ে হাজির হয়েছি। আমি আজকে করে দেখাবো ঝিঙে দিয়ে সর্ষে ইলিশ এটা সরিষা ইলিশের মতই অনেক টেস্টি একটা খাবার । চলুন কথা না বাড়িয়ে দেখে ফেলি রান্নাটা...

উপকরনঃ

চার পিচ ইলিশ মাছ
ঝিঙে বড় ২ টা টুকরা করা
সয়াবিন তেল প্রয়োজন মত
সরিষার তেল ২ টেবিল চামচ
গোটা সরিষা ১/২ চা চামচ
পেঁয়াজ বাটা ১  চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
জিরার বাটা ১  চা চামচ
আদা বাটা ১  চা চামচ
সরিষা বাটা ৩ টেবিল চামচ
হলুদের গুড়া ১ চা চামচ
লবন স্বাদ মত
চিনি সামান্য
চারটি কাঁচা মরিচ
 পানি

তৈরি প্রণালীঃ 

***গোটা সরিষা ৪ টা কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি। (সরিষা বাটার সময় কাঁচামরিচ, সামান্য লবন ,সামান্য হলুদ দিয়ে বাটলে সরিষা তিতা লাগে না)।
***লবন ,হলুদ ,১/২ চা চামুচ সরিষা বাটা দিয়ে মাছ গুলোকে ৫-১০ মিনিটের জন্য মেরিনেট করে রাখতে হবে।

 প্রথমে কড়াই গরম করে তাতে পরিমান মত সয়াবিন এবং সরিষার তেল দিয়ে দিতে হবে। তেল গরম হলে গোটা সরিষা ফোড়ন দিয়ে তাতে একে একে সব বাটা মসল্লা গুলো হালকা ভেজে লবন ,হলুদ,সামান্য পানি দিয়ে ভাল ভাবে কষাতে হবে। মসল্লায় তেল উপরে উঠে আসলে ঝিঙে গুলো দিয়ে আবার ২-৩ মিনিট কষাতে সাথে হবে। এবার ঝিঙে গুলোর মধ্যে মাছ গুলো সাজিয়ে  ঢাকনা দিয়ে প্রায় ৫ মিনিটের মত কষাতে হবে। ঢাকনা দিয়ে কষালে এতে প্রচুর পানি বের হবে তাই এই রান্নায় বাড়তি কোন পানি দিতে হবে না।
এখন ঢেকে দিয়ে অল্প তাপে রান্না করতে হবে প্রায় ১০ মিনিটের মত।মাঝে মাঝে হাড়ি ধরে ঝাকিয়ে নেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায়। এবং লবণ টেষ্ট করে দেখে সামান্য চিনি ছড়িয়ে দিতে হবে।মাছের উপর তেল আসলে বা মসলা গুলো কষা কষা হয়ে গেলে ঝিঙে সরষে ইলিশ রান্না হয়ে যাবে ।

***ঝিঙে সরষে ইলিশ রান্না হয়ে গেলে সাদা ভাতের বা পোলাওর সাথে পরিবেশন করতে হবে।
                                                                     
আপনাদের রেসিপিটি বোঝার সুবিধার্থে ভিডিও টি দেখুন। নিত্য-নতুন রান্নার আপডেট পেতে  অবশ্যই আমাদের YouTube channel Subscribe করতে ভুলবেন না।


Recipe by : Shatabdi J.
আরও অনেক নিত্য-নতুন রান্নার রেসিপি আছে চাইলে দেখতে পারেন।
আমাদের ফেইজবুক পেইজে  Shatabdi's Cooking Like  দিয়ে সবসময় সাথেই থাকুন।
***এমন আরও সহজ নিত্য-নতুন রান্নার রেসিপি পেতে join করুন আমাদের রান্নার গ্রুপ Tasty Bangladesh তে।
group link Tasty Bangladesh
0

Friday, September 23, 2016

মজাদার লাউ চিংড়ির রেসিপি !!!

মজাদার লাউ চিংড়ির রেসিপি
লাউ চিংড়ির রেসিপি

লাউ আমাদের দেশের একটি জনপ্রিয় সবজি। এটি একটি সাধারণত শীতকালীন সবজি । লাউ একই সঙ্গে সুস্বাদু এবং পুষ্টিকর একটি সবজি। ঝোল, লাবড়া, নিরামিষ, ভাজি কিংবা সালাদ হিসেবেও খাওয়া যায় এই তরকারি।আপনি যদি ওজন কমানোর কথা ভেবে থাকেন তাহলে খাবার তালিকায় লাউ রাখুন। লাউ একটি কম ক্যালোরি সম্পন্ন ডায়েট। লাউয়ের ৯৬% হলো পানি। লাউয়ে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে এবং খুবই কম ক্যালোরি থাকে যা ওজন কমাতে অত্যন্ত সহায়ক। তাই ওজন কমানোর চিন্তা করছেন যারা তাঁরা বেশি করে লাউ খান। জ্বর, ডায়রিয়া ও অন্যান্য বড় ধরণের অসুখে শরীরে পানির অভাব দেখা দেয়। প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায় বলে পানি শূন্যতার সৃষ্টি হয়। তাই এ ধরণের অসুখের সময় প্রচুর পরিমাণে লাউ খেলে শরীরের পানিশূন্যতা দূর হয়ে যায় এবং শরীর সতেজ থাকে।

প্রস্তুত করার সময়ঃ ১০ মিনিট।
রান্না করার সময়ঃ ১৫ মিনিট।
উপকরণঃ

✿ লাউ ১টি,

✿ চিংড়ি মাছ ১কাপ,

✿ আদা ও জিরা বাটা ২ চা চামচ ,

✿ পেয়াজ কুচি ২টি,

✿তেজপাতা ১টি,

✿জিরা  ১ চিমটি, (ফোড়নের জন্য )

✿ সামান্য ধনিয়া পাতা কুচি,

✿ লবণ স্বাদ মত,

✿ কাঁচামরিচ ফালি ৫/৬ টি,

✿হলুদের গুড়া ১/২ চা চামচ

✿ তেল পরিমাণ মত

✿পানি সামান্য

প্রস্তুত প্রনালীঃ


১. প্রথমে চিংড়ি মাছ মাথা ফেলে বেছে পরিষ্কার করে ধুয়ে নিন।

২. এরপর লাউ এর খোসা ফেলে ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে রাখুন।

৩. এবার চুলায় কড়াই চাপিয়ে তেল গরম করুন। তারপর চিংড়ি মাছ হালকা লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে ভেজে অন্য পাত্রে তুলে রাখুন। ঐ তেলে আর একটু তেল ঢেলে তেজপাতা ও জিরা দিয়ে ফোঁড়ন দিয়ে পেয়াজ কুচি দিয়ে বাদামী রং ভেজে নিন।

৪. তার মধ্যে উপরের সব উপকরণ গুলো দিয়ে মসলা কষিয়ে নিন। মসলা কষানো হলে লাউ ঢেলে দিয়ে নেড়ে কষাতে থাকুন। চুলার আঁচ কমিয়ে দিন।

৫. এবার লাউ সেদ্ধ হয়ে পানি বের হয়ে এলে চিংড়ি মাছ ও ধনিয়া পাতা কুচি ছড়িয়ে ঢেকে দিন।

 ৬. লাউ এর ঝোল ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে সাদা ভাত দিয়ে পরিবেশন করুন।


আপনাদের রেসিপিটি বোঝার সুবিধার্থে ভিডিও টি দেখুন। নিত্য-নতুন রান্নার আপডেট পেতে  অবশ্যই আমাদের YouTube channel Subscribe করতে ভুলবেন না।

 Shatabdi's Cooking

Recipe by : Shatabdi J.
আরও অনেক নিত্য-নতুন রান্নার রেসিপি আছে চাইলে দেখতে পারেন।
আমাদের ফেইজবুক পেইজে  Shatabdi's Cooking Like  দিয়ে সবসময় সাথেই থাকুন।
***এমন আরও সহজ নিত্য-নতুন রান্নার রেসিপি পেতে join করুন আমাদের রান্নার গ্রুপ Tasty Bangladesh তে।
group link Tasty Bangladesh
0

Author

authorHello, my name is jui Shatabdi. I am in love with cooking and food photography. This is a place where I shall express myself as a chef and a foodie...
About Me More..



An Authentic Branded Online Shopping Page For Makeup!!

Total Pageviews