Showing posts with label অন্যান্য'. Show all posts
Showing posts with label অন্যান্য'. Show all posts

Saturday, May 13, 2017

Vegetable Pakora Recipe
 Pakora Recipe |


সময়টা যেহেতু শীতকাল তাই বাজারে আছে প্রচুর শীতকালীন সবজি। প্রতিদিন বিকেলের নাস্তা নিয়ে যাদের মাথা খারাপ হওয়ার যোগার তাদের জন্য খুব সহজ মচমচে মিক্সড সবজি সবজি পাকোড়া। বড়দের পাশাপাশি বাচ্চারা খেয়ে মজা ও পুষ্টি দুটোই পাবে।

উপকরণ
১। বেসন ১ কাপ, এবং  চালের গুড়ি ১/৪ কাপ। 

২। বেকিং পাউডার ১ চা চামচ,

৩। হলুদ ১ চা চামচ 

৪। মরিচ ১ চা চামচ ,

৫। সামান্য চিনি ,

৬। ধোনিয়া গুঁড়া, আদা ,জিরা  ১ চামচ করে ,

৭। আলু, গাঁজর ,ফুলকপি  কুচি ১ কাপ করে নিতে হবে ,

৮। সিম ,বরবটি ১ কাপ,

৯। পেঁয়াজ কুচি ১ কাপ,

১০। বাঁধাকপি ১ কাপ,

১১। মরিচ কুচি ৭-৮ টি, ধোনে পাতা কুঁচি ইচ্ছা মত। 

১২। পিয়াজের কলি  কুচি ১/২ কাপ 
১৩। লবণ পরিমানমত,

১৪। তেল ভাজার জন্য।
Bangladeshi sobji pakora
Bangladeshi sobji pakora



প্রস্তুত প্রনালিঃ

প্রথমে  একটি মিক্সিং বোলে সব সবজি এবং সব মসল্লা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার তারপর হাত দিয়ে ছোট ছোট পাকোড়া বানিয়ে ডুবো তেলে ভালভাবে লাল করে ভেজে তুলে নিতে হবে। এরপর সস দিয়ে গরম গরম পরিবেশন করুন মচমচে মিক্সড সবজি পাকোড়া।


মিক্সড সবজি পাকোড়া
মিক্সড সবজি পাকোড়া

আপনাদের রেসিপিটি বোঝার সুবিধার্থে ভিডিও টি দেখুন। নিত্য-নতুন রান্নার আপডেট পেতে  অবশ্যই আমাদের YouTube channel Subscribe করতে ভুলবেন না।





নিচে আরও অনেক নিত্য-নতুন রান্নার রেসিপি আছে চাইলে দেখতে পারেন।
আমাদের ফেইজবুক পেইজে  Shatabdi's Cooking Like  দিয়ে সবসময় সাথেই থাকুন।
***এমন আরও সহজ নিত্য-নতুন রান্নার রেসিপি পেতে join করুন আমাদের রান্নার গ্রুপ Tasty Bangladesh তে।
group link Tasty Bangladesh
0

Saturday, November 26, 2016

 চটপটি বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে পাওয়া যায়। Bangladeshi street food এর তালিকায় চটপটি ১-২ নাম্বারে থাকে। চটপটি বাইরে গেলে আমরা সবাই কম বেশি খাই।রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার মজাটাই আলাদা।কিন্তু এইসব বাহিরের খাবার আমাদের সাস্থের জন্য কত খানি উপকারী সেটাই কিন্তু ভাবার বিষয়। কিন্তু এই চটপটি বানানো কিন্তু খুব কঠিন কিছু নয়। খুব সহজেই ঘরেই বানানো যায় এই খাবারটি। আপনি চাইলে ঘরে বসে সহজেই চটপটি তৈরি করে সবাই কে চমকে দিতে পারেন।ফলে এটি স্বাস্থ্যকরও হয়। চটপটি কে স্বাস্থ্যকর করার জন্য রাস্তা থেকে এবার ঘরে তুললাম হিঃহিঃহিঃ।......আজ তৈরী করেছি দোকানের স্বাদে চটপটি !!!
Bangladeshi Street Food Chotpoti Recipe
Chotpoti Recipe


অনকেই অভিযোগ করেন যে আমার ঝোলটা পানি পানি থাকে কেন ??বা ঝোলটা পাতলা হয় না কেনো  ?? কি করলে ঘন হবে ?? তাদের জন্য আজ এই রেসিপি ।

উপকরন :-

চটপটির ডাল – ২ কাপ (৪জনের জন্য )
হলুদ –১/২ চামচ (শুধু কালারের জন্য )
লবন – পরিমান মতো
আলু সিদ্ধ – বড় ১টা 
চটিপটির মসল্লা -২ চামচ 
Chotpoti Recipe || Bangladeshi Street Food Recipe
দোকানের স্বাদে চটপটি

প্রনালি :-
 ➤ডাল সারা রাত পানি দিয়ে ভিজিয়ে রাখুন।
➤হাড়িতে ৬কাপ পানি দিয়ে ডাল ,লবন.হলুদ দিয়ে সিদ্ধ হতে দিন। 
 ➤ডাল সিদ্ধ হয়ে এলে মাঝামাঝি সময়ে আলু সিদ্ধ ভর্তা করে ডালের সাথে মিক্স করে দিন । 
➤ ৩-৪ মিনিট পর ঢাকনা খুলে চটিপটি মশল্লা মিশিয়ে আরো ৪-৫ মিনিট জ্বাল দিন ।
➤ এবার ঝোল টা হালকা ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। 

মনে রাখবেন ,
➔ডালের পানি বেশি মাখা মাখা করতে চাইলে একটু বেশি করে আলু মিক্স করুন ।
 ➔ডাল বেশি সিদ্ধ করবেন না । আবার শক্ত শক্ত ও রাখবেন না । কিছু সময় পর পর চেক করে দেখবেন ।
➔ ডালের পানি থাকতে থাকতে নামিয়ে নিন ।

➔ নিচে নামানোর পর ও আবার পানি কিছুটা টেনে যায় । তাই হিসাব মত পানি থাকতে নামিয়ে ফেলুন ।
ড্রেসিং এর জন্য
শশা কুচি- ১ টি
পেয়াজ কুচি – পরিমান মতো
কাচামরিচ কুচি – পরিমান মতো
ধনেপাতা কুচি – পরিমান মতো
ডিম সিদ্ধ- ১ টি
ফুসকা – ৬-৭ টি
তেতুলের টক – ১ কাপ
চাট মশলা – সামান্য (ঘরে তৈরি )

তেতুলের টক :
তেতুলের কাঁথ
সামান্য চাট মশলা
চিনি – ১ চাচামচ
বিট লবন – সামান্য
*সব এক সাথে মিক্স করে নিবেন। এভাবে টকটা তৈরি করলে পরে চটপটির সাথে খেতে ভাল লাগে ।
ডেকোরেশন 
– চটপটি সাভিং ডিশে ঢেলে তেতুলের টক অল্প করে দিয়ে ভাল করে মিক্স করুন ।
– এরপর উপরে একে একে শশা কুচি,পেয়াজ কুচি, কাচামরিচ কুচি ,ধনেপাতা কুচি ,ডিম সিদ্ধ ও ফুসকা দিয়ে উপরে ঘরে তৈরি চাট মশলা ছিটিয়ে দিন ।


আপনাদের রেসিপিটি বোঝার সুবিধার্থে ভিডিও টি দেখুন। নিত্য-নতুন রান্নার আপডেট পেতে  অবশ্যই আমাদের YouTube channel Subscribe করতে ভুলবেন না।

Recipe by : Shatabdi J.

আরও অনেক নিত্য-নতুন রান্নার রেসিপি আছে চাইলে দেখতে পারেন।
আমাদের ফেইজবুক পেইজে  Shatabdi's Cooking Like  দিয়ে সবসময় সাথেই থাকুন।
***এমন আরও সহজ নিত্য-নতুন রান্নার রেসিপি পেতে join করুন আমাদের রান্নার গ্রুপ Tasty Bangladesh তে।
group link Tasty Bangladesh
0

Author

authorHello, my name is jui Shatabdi. I am in love with cooking and food photography. This is a place where I shall express myself as a chef and a foodie...
About Me More..



An Authentic Branded Online Shopping Page For Makeup!!

Total Pageviews