Showing posts with label নাস্তা. Show all posts
Showing posts with label নাস্তা. Show all posts

Sunday, June 11, 2017

mango milkshake recipe in bangla
mango milkshake
গ্রীস্মকালের সব চেয়ে বড় আশীর্বাদ হল ফলের রাজা আম। তবে গ্রীস্মকালে খুব অল্প  সময়ের জন্যই আম পাওয়া যায়। যদিও এই অল্প সময়ে আম খেয়ে মন ভরানো কঠিন। মন ননা ভরলেও কিছু করার নেই প্রকৃতি এই ব্যপারে একটু অবিচারই করেছে। তবুও যে কয়দিনই আম পাওয়া যায় সে কয়দিন তো ইচ্ছা মত আম খেতে তো কোনো অসুবিধা নেই। তাই আম খাব এবং আমের বিভিন্ন পদ তৈরী করে সবাইকে খাওয়াবো। হি হি হি!!!  আমার অভিমত.....
তাই আজকে তৈরী করেছি ম্যংগো মিল্কশেক।

উপকরণ :
- ঠান্ডা তরল দুধ ১ গ্লাস
-পাকা আম ১ টি টুকরো করা
-চিনি ১ টেবিল চামচ বা নিজের স্বাদ মতো
-বরফ ৭-৮ টুকরা

প্রথমে ব্লেন্ডারের সব চেয়ে বড় জগটি নিতে হবে এবার ওই জগের মধ্যে একে একে আম ,দুধ ,চিনি দিয়ে ঢাকনা লাগিয়ে ৩-৪ সেকেন্ড ব্লেন্ড কের নিতে হবে।আর আমে যদি শাষ থাকে তাহলে ছেকে নিতে পারেন। এবার গ্লাসে ঢেলে উপর দিয়ে কিছু আইস কিউব দিয়ে পরিবেশন করুন।

ম্যাংগ মিল্কশেক রেসিপি
ম্যাংগ মিল্কশেক
আপনাদের রেসিপিটি বোঝার সুবিধার্থে ভিডিও টি দেখুন। নিত্য-নতুন রান্নার আপডেট পেতে  অবশ্যই আমাদের YouTube channel Subscribe করতে ভুলবেন না।

 Shatabdi's Cookin Recipe by : Shatabdi J.

আরও অনেক নিত্য-নতুন রান্নার রেসিপি আছে চাইলে দেখতে পারেন।
আমাদের ফেইজবুক পেইজে  Shatabdi's Cooking Like  দিয়ে সবসময় সাথেই থাকুন।
***এমন আরও সহজ নিত্য-নতুন রান্নার রেসিপি পেতে join করুন আমাদের রান্নার গ্রুপ Tasty Bangladesh তে।
group link Tasty Bangladesh
0

Thursday, June 8, 2017

দুই স্বাদে  মচমচে বেগুনি বানানোর পারফেক্ট রেসিপি
মচমচে বেগুনি
১ ম রেসেপির বেসনের গোলা তৈরিঃ
বেসন ১ কাপ
চালের গুরা/ মইদা/ কর্ণ ফ্লাউর /সুজি ১/৪ কাপ
হলুদ হাফ চা চামুচ
মরিচ হালফ চা চামুচ
লবণ
বেকিং পাউডার ১ চিমটি
আদা ও রসুন বাটা হাফ চা চামুচ করে
পর্যাপ্ত পরিমানে পানি

Bangladeshi Beguni Recipe
Beguni Recipe

২ য় রেসেপির বেসনের গোলা তৈরিঃ
বেসন ১ কাপ
চালের গুরা/ মইদা/ কর্ণ ফ্লাউর /সুজি ১/৪ কাপ
হলুদ হাফ চা চামুচ
মরিচ হালফ চা চামুচ
লবণ
বেকিং পাউডার ১ চিমটি
আদা ও সরিষা  বাটা হাফ চা চামুচ করে
এবং সামান্য কালো জিরা
পর্যাপ্ত পরিমানে পানি
মচমচে বেগুনি বানানোর পারফেক্ট রেসিপি
 মচমচে বেগুনি

 প্রনালীঃ বেগুন গুলো পাতলা পাতলা স্লাইস করে কেটে পানি দিয়ে ধুয়ে সামান্য লবন মেখে রেখে দিতে হবে। 
এবার চুলায় কড়াই দিয়ে তাতে বেগুনি ডুব তালে ভাজা যাই এমন তেল দিয়ে গরম করে নিতে হবে। 
তেল গরম হলে বেসনের গলায় বেগুন গুলো চুবিয়ে একটা একটা করে বেগুনি তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। 
বার বার উল্টিয়ে পাল্টিয়ে এপিট ওপিট করে ভেজে টিসু ছড়ানো থালায় রেখে বাড়তি তেলটা জড়িয়ে পরিবেশন করতে হবে। 

আপনাদের রেসিপিটি বোঝার সুবিধার্থে ভিডিও টি দেখুন। নিত্য-নতুন রান্নার আপডেট পেতে  অবশ্যই আমাদের YouTube channel Subscribe করতে ভুলবেন না।

 Shatabdi's Cookin Recipe by : Shatabdi J.

আরও অনেক নিত্য-নতুন রান্নার রেসিপি আছে চাইলে দেখতে পারেন।
আমাদের ফেইজবুক পেইজে  Shatabdi's Cooking Like  দিয়ে সবসময় সাথেই থাকুন।
***এমন আরও সহজ নিত্য-নতুন রান্নার রেসিপি পেতে join করুন আমাদের রান্নার গ্রুপ Tasty Bangladesh তে।
group link Tasty Bangladesh
0

Thursday, June 1, 2017

সবাইকে রমজান মুবারক। রমজান মাসে ইফতারের টেবিলে পিঁয়াজু ছাড়া ইফতার টেবিল প্রায় অসম্পূর্ন থাকে। তাই সেই অসম্পূর্ন  সম্পূর্ণ করতে আজ মুচমুচে পেঁয়াজু বানানোর রেসিপি নিয়ে হাজির হয়েছি। অনেকেই হয়ত ভাবছেন এটাতো খুব কম দামে পাড়ার মোড়ে দোকানে পাওয়া যায় তাহলে কেন বাসায় ঝামেলা করব !! তাদের কে বলি আমি কিন্তু বাটাবাটির ঝামেলা ছাড়াই এই পিঁয়াজু তা তৈরী করেছি। কিভাবে ?? তাহলে দেখুন নিচের ভিডিওটি !!

Iftar recipe bangladeshi.
Piyaju Recipe

উপকরন

- মুসুর ডাল ১ কাপ ডালের ১/৩ ডাল কম
-খেসারির ডাল ১/৩ কাপ
- পিয়াজ কুচি ১.৫ কাপ
- আদা বাটা ১/২ চামচ
- রসুন বাটা ১/২ চামচ
- ধনিয়া গুঁড়া ১/২ চামচ
- জিরা গুঁড়া ১/২ চামচ
- মরিচ এর গুঁড়া ১/২ চামচ
- হলুদ গুঁড়া ১/২ চামচ
- লবন পরিমান মতো
- কাঁচা মরিচ পরিমান মতো
- তেল পরিমাণমতো

 পিয়াজু বানানোর রেসিপি
মুচমুচে পেঁয়াজু 

প্রনালীঃ 
প্রথমে ডাল ২-৩ ঘন্টা ভিজিয়ে নিতে হবে।ভিজানো ডাল পাটায় বেটে বা বেলেন্ডারে আধভাঙা করে বেটে নিতে  হবে।তারপর ডালের ভিতর সামান্যে লবন, বেশি করে পেয়াজ কুচি, আদা, জিরা, ও রসুন বাটা, কাচা মরিচ কুচি, হলুদের গুড়া ও ধনিয়া পাতা কুচি দিয়ে এক সাথে ভাল করে মিশিয়ে নিন।

এবার চুলায় একটি পাত্র দিয়ে বেশি আঁচে গরম করে নিন।তারপর পাত্রে পরিমান মত তেল দিয়ে গরম করতে থাকুন।এবার ডাল বাটা হাতে গোল চ্যাপ্টা করে গরম ডুবো তেলে ছেড়ে দিয়ে ভাঁজতে থাকুন।পিয়াজু ভেজে অন্য একটা পাত্রে টিস্যু পেপার রেখে তার ওপর রাখুন।

এবার গরম পিয়াজু ইফতারে সস বা বুট মুড়ির সাথে পরিবেশন করতে পারেন।

আপনাদের রেসিপিটি বোঝার সুবিধার্থে ভিডিও টি দেখুন। নিত্য-নতুন রান্নার আপডেট পেতে  অবশ্যই আমাদের YouTube channel Subscribe করতে ভুলবেন না।

 Shatabdi's Cooking  Recipe by : Shatabdi J.

আরও অনেক নিত্য-নতুন রান্নার রেসিপি আছে চাইলে দেখতে পারেন।
আমাদের ফেইজবুক পেইজে  Shatabdi's Cooking Like  দিয়ে সবসময় সাথেই থাকুন।
***এমন আরও সহজ নিত্য-নতুন রান্নার রেসিপি পেতে join করুন আমাদের রান্নার গ্রুপ Tasty Bangladesh তে।
group link Tasty Bangladesh
0

Saturday, May 13, 2017

Vegetable Pakora Recipe
 Pakora Recipe |

সময়টা যেহেতু শীতকাল তাই বাজারে আছে প্রচুর শীতকালীন সবজি। প্রতিদিন বিকেলের নাস্তা নিয়ে যাদের মাথা খারাপ হওয়ার যোগার তাদের জন্য খুব সহজ মচমচে মিক্সড সবজি সবজি পাকোড়া। বড়দের পাশাপাশি বাচ্চারা খেয়ে মজা ও পুষ্টি দুটোই পাবে।

উপকরণ
১। বেসন ১ কাপ, এবং  চালের গুড়ি ১/৪ কাপ। 

২। বেকিং পাউডার ১ চা চামচ,

৩। হলুদ ১ চা চামচ 

৪। মরিচ ১ চা চামচ ,

৫। সামান্য চিনি ,

৬। ধোনিয়া গুঁড়া, আদা ,জিরা  ১ চামচ করে ,

৭। আলু, গাঁজর ,ফুলকপি  কুচি ১ কাপ করে নিতে হবে ,

৮। সিম ,বরবটি ১ কাপ,

৯। পেঁয়াজ কুচি ১ কাপ,

১০। বাঁধাকপি ১ কাপ,

১১। মরিচ কুচি ৭-৮ টি, ধোনে পাতা কুঁচি ইচ্ছা মত। 

১২। পিয়াজের কলি  কুচি ১/২ কাপ 
১৩। লবণ পরিমানমত,

১৪। তেল ভাজার জন্য।
Bangladeshi sobji pakora
Bangladeshi sobji pakora

প্রস্তুত প্রনালিঃ

প্রথমে  একটি মিক্সিং বোলে সব সবজি এবং সব মসল্লা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার তারপর হাত দিয়ে ছোট ছোট পাকোড়া বানিয়ে ডুবো তেলে ভালভাবে লাল করে ভেজে তুলে নিতে হবে। এরপর সস দিয়ে গরম গরম পরিবেশন করুন মচমচে মিক্সড সবজি পাকোড়া।

মিক্সড সবজি পাকোড়া
মিক্সড সবজি পাকোড়া

আপনাদের রেসিপিটি বোঝার সুবিধার্থে ভিডিও টি দেখুন। নিত্য-নতুন রান্নার আপডেট পেতে  অবশ্যই আমাদের YouTube channel Subscribe করতে ভুলবেন না।

নিচে আরও অনেক নিত্য-নতুন রান্নার রেসিপি আছে চাইলে দেখতে পারেন।
আমাদের ফেইজবুক পেইজে  Shatabdi's Cooking Like  দিয়ে সবসময় সাথেই থাকুন।
***এমন আরও সহজ নিত্য-নতুন রান্নার রেসিপি পেতে join করুন আমাদের রান্নার গ্রুপ Tasty Bangladesh তে।
group link Tasty Bangladesh
0

Bangladeshi vanilla plain cake
প্লেইন কেক
সারা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় বা সর্বপরিচিত যে ডেজার্ট সেটা সম্ভবত কেক। কেকের রয়েছে হরেক রকম প্রকারভেদ। অঞ্চলভেদে এর রয়েছে ভিন্নতা তবে সব কেকেরই একটা সাধারণ ফর্মূলা আছে। যেকোন ধরনের কেক তৈরিতে এক্সপার্ট হতে হলে আগে প্লেইন কেক বানানো ভালোভাবে রপ্ত করতে হবে কেননা এটা কেক তৈরির বেসিক। এখানে একটি সাধারণ প্লেইন কেকের রেসিপি দেওয়া হল।
Recipe by : ShatabdiJ.
উপকরন : 
ময়দা ১ কাপ
বেকিং পাউডার ১ চা চামচ
ডিম ৪ টি
চিনি ১ কাপ
গুঁড়ো দুধ ৪ টেঃ চামচ
ভেনিলা এসেন্স ১  চা চামচ
তেল ১/২ কাপ
 Bangladeshi vanilla plain cake
প্লেইন কেক 

প্রনালী :
  Step 1
প্রথমে ডিম্ বিটারে দিয়ে বিট করে ফোম তৈরী করে নিন।

 Step 2
 বিট করা ডিমের মধ্যে চিনি, তেল এবং ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে ৩ মিনিট বিট করে করুন।

 Step 3
ময়দায়, বেকিং পাউডার এবং গুঁড়ো দুধমিশিয়ে চেলে নিতে হবে।

 Step 4
এরপর ডিমের ব্যাটারে মধ্যে চেলে নেওয়া ময়দা একটি প্যাস্টুলার সাহায্যে একটু একটু করে দিয়ে ভাঁজে ভাঁজে মিশাতে হবে।
 Step 5
১ টি বেকিং পাত্রে তেল দিয়ে তাতে সামান্য ময়দা ছিটিয়ে খামীর দিয়ে বেক করুন ১৮০ ডিগ্রী সেন্টিগ্রেডে ৩০ মিনিট।

 Step 6
ওভেন খুলে কেকে চাকু বা কাঠি বসিয়ে দেখুন কেকের ব্যাটার লেগে থাকে কিনা। যদি না থাকে তাহলে কেক তৈরি আর যদি লেগে থাকে তাহলে আরো কিছুক্ষণ রাখুন।

এরপর নামিয়ে ঠান্ডা করে পরিবাহন করুন।
প্লেইন কেক রেসিপি
প্লেইন কেক রেসিপি

আপনাদের রেসিপিটি বোঝার সুবিধার্থে ভিডিও টি দেখুন। নিত্য-নতুন রান্নার আপডেট পেতে  অবশ্যই আমাদের YouTube channel Subscribe করতে ভুলবেন না।

 Shatabdi's Cooking

নিচে আরও অনেক নিত্য-নতুন রান্নার রেসিপি আছে চাইলে দেখতে পারেন।
আমাদের ফেইজবুক পেইজে  Shatabdi's Cooking Like  দিয়ে সবসময় সাথেই থাকুন।
***এমন আরও সহজ নিত্য-নতুন রান্নার রেসিপি পেতে join করুন আমাদের রান্নার গ্রুপ Tasty Bangladesh তে।
group link Tasty Bangladesh
0

Saturday, November 26, 2016

 চটপটি বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে পাওয়া যায়। Bangladeshi street food এর তালিকায় চটপটি ১-২ নাম্বারে থাকে। চটপটি বাইরে গেলে আমরা সবাই কম বেশি খাই।রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার মজাটাই আলাদা।কিন্তু এইসব বাহিরের খাবার আমাদের সাস্থের জন্য কত খানি উপকারী সেটাই কিন্তু ভাবার বিষয়। কিন্তু এই চটপটি বানানো কিন্তু খুব কঠিন কিছু নয়। খুব সহজেই ঘরেই বানানো যায় এই খাবারটি। আপনি চাইলে ঘরে বসে সহজেই চটপটি তৈরি করে সবাই কে চমকে দিতে পারেন।ফলে এটি স্বাস্থ্যকরও হয়। চটপটি কে স্বাস্থ্যকর করার জন্য রাস্তা থেকে এবার ঘরে তুললাম হিঃহিঃহিঃ।......আজ তৈরী করেছি দোকানের স্বাদে চটপটি !!!
Bangladeshi Street Food Chotpoti Recipe
Chotpoti Recipe

অনকেই অভিযোগ করেন যে আমার ঝোলটা পানি পানি থাকে কেন ??বা ঝোলটা পাতলা হয় না কেনো  ?? কি করলে ঘন হবে ?? তাদের জন্য আজ এই রেসিপি ।

উপকরন :-

চটপটির ডাল – ২ কাপ (৪জনের জন্য )
হলুদ –১/২ চামচ (শুধু কালারের জন্য )
লবন – পরিমান মতো
আলু সিদ্ধ – বড় ১টা 
চটিপটির মসল্লা -২ চামচ 
Chotpoti Recipe || Bangladeshi Street Food Recipe
দোকানের স্বাদে চটপটি

প্রনালি :-
 ➤ডাল সারা রাত পানি দিয়ে ভিজিয়ে রাখুন।
➤হাড়িতে ৬কাপ পানি দিয়ে ডাল ,লবন.হলুদ দিয়ে সিদ্ধ হতে দিন। 
 ➤ডাল সিদ্ধ হয়ে এলে মাঝামাঝি সময়ে আলু সিদ্ধ ভর্তা করে ডালের সাথে মিক্স করে দিন । 
➤ ৩-৪ মিনিট পর ঢাকনা খুলে চটিপটি মশল্লা মিশিয়ে আরো ৪-৫ মিনিট জ্বাল দিন ।
➤ এবার ঝোল টা হালকা ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। 

মনে রাখবেন ,
➔ডালের পানি বেশি মাখা মাখা করতে চাইলে একটু বেশি করে আলু মিক্স করুন ।
 ➔ডাল বেশি সিদ্ধ করবেন না । আবার শক্ত শক্ত ও রাখবেন না । কিছু সময় পর পর চেক করে দেখবেন ।
➔ ডালের পানি থাকতে থাকতে নামিয়ে নিন ।

➔ নিচে নামানোর পর ও আবার পানি কিছুটা টেনে যায় । তাই হিসাব মত পানি থাকতে নামিয়ে ফেলুন ।
ড্রেসিং এর জন্য
শশা কুচি- ১ টি
পেয়াজ কুচি – পরিমান মতো
কাচামরিচ কুচি – পরিমান মতো
ধনেপাতা কুচি – পরিমান মতো
ডিম সিদ্ধ- ১ টি
ফুসকা – ৬-৭ টি
তেতুলের টক – ১ কাপ
চাট মশলা – সামান্য (ঘরে তৈরি )

তেতুলের টক :
তেতুলের কাঁথ
সামান্য চাট মশলা
চিনি – ১ চাচামচ
বিট লবন – সামান্য
*সব এক সাথে মিক্স করে নিবেন। এভাবে টকটা তৈরি করলে পরে চটপটির সাথে খেতে ভাল লাগে ।
ডেকোরেশন 
– চটপটি সাভিং ডিশে ঢেলে তেতুলের টক অল্প করে দিয়ে ভাল করে মিক্স করুন ।
– এরপর উপরে একে একে শশা কুচি,পেয়াজ কুচি, কাচামরিচ কুচি ,ধনেপাতা কুচি ,ডিম সিদ্ধ ও ফুসকা দিয়ে উপরে ঘরে তৈরি চাট মশলা ছিটিয়ে দিন ।

আপনাদের রেসিপিটি বোঝার সুবিধার্থে ভিডিও টি দেখুন। নিত্য-নতুন রান্নার আপডেট পেতে  অবশ্যই আমাদের YouTube channel Subscribe করতে ভুলবেন না।

Recipe by : Shatabdi J.

আরও অনেক নিত্য-নতুন রান্নার রেসিপি আছে চাইলে দেখতে পারেন।
আমাদের ফেইজবুক পেইজে  Shatabdi's Cooking Like  দিয়ে সবসময় সাথেই থাকুন।
***এমন আরও সহজ নিত্য-নতুন রান্নার রেসিপি পেতে join করুন আমাদের রান্নার গ্রুপ Tasty Bangladesh তে।
group link Tasty Bangladesh
0

Author

authorHello, my name is jui Shatabdi. I am in love with cooking and food photography. This is a place where I shall express myself as a chef and a foodie...
About Me More..

An Authentic Branded Online Shopping Page For Makeup!!

Total Pageviews