Showing posts with label শুঁটকি. Show all posts
Showing posts with label শুঁটকি. Show all posts

Wednesday, September 21, 2016

মজাদার রান্না শুঁটকি খেতে যারা ভালোবাসেন, তারা কিন্তু ভালো করে জানেন গরম ভাতের সাথে সুস্বাদু শুঁটকি ভুনার মজা। আজ রইলো মজাদার চ্যাপা শুঁটকি ভুনা রেসিপি ।


Easy Chapa Shutki Vuna
Chapa Shutki Vuna
প্রস্তুত করার সময়ঃ ৫ মিনিট।
রান্না করার সময়ঃ ৮মিনিট। 
উপকরণ :
-চ্যাপা শুঁটকি ৫০ গ্রাম,
-পেঁয়াজ কুচি ২ কাপ,
-রসুন বাটা ৫ টেবিল চামচ,
-শুকনো মরিচ গুঁড়া ২ টেবিল চামচ,
-হলুদ গুঁড়া ১ চা চামচ,
-লবণ স্বাদমতো,
-তেল আধা কাপ,
-সামান্য পানি ,

প্রস্তুত প্রণালি :
শুটকি পরিষ্কার করে হালকা গরম পানিতে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিতে হবে।এবারে হালকা ছেচে বা ছোট করে কেটে নিতে হবে।কড়াইয়ের তেল গরম হলে পিঁয়াজ ও রসুন দিয়ে একত্রে একটু লাল করে ভেজে তাতে শুটকি মাছ ও হলুদ, মরিচের গুঁড়া লবন দিয়ে কষিয়ে অল্প পানি দিয়ে নেড়ে ঢেকে দিন জ্বাল কম করে দিন। কিছুখন পর নেড়ে মাছ সেদ্ধ হয়ে এলে ঘন বা মাখমাখ হয়ে তেল বের হলে জিরারগুড়ো দিয়ে ঝাল লবন চেখে নামিয়ে ধনের পাতা ( ইচ্ছা হলে) দিয়ে সাজিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন মজার শুটকি ভুনা।

Chapa Shutki Vuna
Chapa Shutki Vuna

আপনাদের রেসিপিটি বোঝার সুবিধার্থে ভিডিও টি দেখুন। নিত্য-নতুন রান্নার আপডেট পেতে  অবশ্যই আমাদের YouTube channel Subscribe করতে ভুলবেন না।

 Shatabdi's Cooking

Recipe by : ShatabdiJ.


আরও অনেক নিত্য-নতুন রান্নার রেসিপি আছে চাইলে দেখতে পারেন।
আমাদের ফেইজবুক পেইজে  Shatabdi's Cooking Like  দিয়ে সবসময় সাথেই থাকুন।
***এমন আরও সহজ নিত্য-নতুন রান্নার রেসিপি পেতে join করুন আমাদের রান্নার গ্রুপ Tasty Bangladesh তে।
group link Tasty Bangladesh

0

Author

authorHello, my name is jui Shatabdi. I am in love with cooking and food photography. This is a place where I shall express myself as a chef and a foodie...
About Me More..



An Authentic Branded Online Shopping Page For Makeup!!

Total Pageviews